পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ঝুলন্ত মরদেহ উদ্ধার
খোরশেদুল ইসলাম:
আজ শনিবার ২রা মে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম মটকাভাঙা এলাকায় কুমপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত তাপসি মগনামা শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী একই এলাকার আবু ছৈয়দের মেয়ে।তাপসি মগনামা শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী এবং একই এলাকার আবু ছৈয়দের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তাসনোভাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বজনরা। দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই শহিদুল ইসলাম জানান,আমি সকালে পেকুয়া কর্মস্থলে চলে গিয়েছিলাম আমার মা ছোট বোন বাড়িতে ছিলেন না। দুপুর ৩টার দিকে বাড়ি থেকে খবর পাই ছোট বোন গলায় ফাঁস দিয়েছে, তবে ঠিক কী কারণে সে এই পথ বেছে নিয়েছে তা আমরা বুঝতে পারছি না।
খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়, এই বিষয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন,
তিনি বলেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় আমরা এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে তবে কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment