x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

গর্জনিয়া পুলিশের সফল অভিযানে আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার।

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 

দেলোয়ার হোসেন সাঈদী, রামু :

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল সোহেলের বসতবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে মালিক বিহীন ১ লাখ পিস নিষিদ্ধ মরণ নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে,  যার অনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। 

বুধবার ( ১৩ মে )  সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) আনিসুর রহমানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে। এসআই জুয়েল চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গর্জনিয়া ৮নং 

ওয়ার্ড পশ্চিম বোমাংখীল এলাকার নুরুল আমিনের বড় ছেলে মোটরসাইকেল চালক সোহেলের বাড়িতে অভিযান পরিচালনা হয়।

এসময় অভিযুক্ত সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে সর্ব মোট ১ লাখ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই জুয়েল চৌধুরী জানান, মায়ানমার সীমান্ত দিয়ে গর্জনিয়া পশ্চিম বোমাংখিল নুরুল আমিনের বড় ছেলে সোহেল বিপুলপরিমাণ ইয়াবা চালান নিয়ে তার নিজ বাড়িতে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহেল পালিয়ে যায়। তবে তার বাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে এসআই জুয়েল চৌধুরী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায়  মামলা করেছেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন