x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় থানায় বিশেষ অভিযানে ৫ চোর গ্রেফতার ও মালামাল উদ্ধার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 পেকুয়া উপজেলায় পুলিশের বিশেষ চোরবিরোধী অভিযানে দুর্ধর্ষ ৫ চোরকে আটক করা হয়েছে। শনিবার ৯ মে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেকুয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোরাইকৃত মালামাল ও বিভিন্ন সরকারি দপ্তর থেকে খোয়া যাওয়া সরঞ্জাম।

পুলিশ সূত্রমতে, আটককৃতরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য, দীর্ঘদিন ধরে তারা পেকুয়া থানা এলাকায় দিনের ও রাতের বিভিন্ন সময় বাসাবাড়ি, দোকানপাট, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে চুরি করে আসছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মো. আশরাফ (৩২), মৌলভীপাড়া এলাকার রায়হান (২৫), মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার সায়েম (২৫), তারেক (২৬) ও মুজিব (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সায়েম, তারেক ও মুজিবসহ কয়েকজন মিলে মগনামা ইউনিয়নের মাহমুদুল করিম চৌধুরী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ, প্রজেক্টর, এমপ্লিফায়ারসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এছাড়া আশরাফ ও মুজিব উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পেকুয়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।


এ বিষয়ে পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, পেকুয়াকে চোর ও মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। 

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন