x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মাদক বিরোধী অভিযানে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পুলিশ কর্মকর্তা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



খোরশেদুল ইসলাম, 

কক্সবাজারের চকরিয়ার মাদক বিরোধী অভিযানে গিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হারবাং বাস ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর কোলে ঢলে পড়া পুলিশ কর্মকর্তা হলেন হারবাং পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রুপন কান্তি দে (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ সূএে জানা যায়, গোপন সংবাদের ভিত্তি তে চিন্হিত মাদক ব্যবসায়ী কে আটক করতে অভিযানে যান হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম। অভিযান শেষে হারবাং বাস ষ্টেশনে অসুস্থতা অনুভব করলে এএসআই রুপন কান্তি দে কে দ্রুত বরইতলী নতুন রাস্তার মাথা মা ও শিশু হাসপাতালে এবং পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিষ্ঠানটির প্রধান ডা. জায়নুল আবেদীন জানান, সন্ধ্যা সাতটার দিকে এএসআই রূপন কান্তি দেকে হাসপাতালে আনা হলে তিনি মৃত ছিলেন। তার শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন হতে পারে বলে জানান তিনি। এদিকে সহকর্মীর এমন অবস্থা দেখে বিহ্বল হয়ে সঙ্গে থাকা অপর এক পুলিশ সদস্যও জ্ঞান হারান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, হারবাং স্টেশনের একটি দোকানে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন এএসআই রূপন এবং সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, রূপন কান্তি দে আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তার নিকটাত্মীয় ও কাপ্তাই প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত জানান, অতীতে তিনি একাধিকবার স্ট্রোক করেছিলেন এবং তার হার্টে রিং বসানো হয়েছিল।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন