Sunday, March 15, 2026

হাইভোল্টেজ ম্যাচে ৩-২ গোলের জয়ে সেমিতে মগনামা এলিট ফুটবল একাডেমি

 

​নিজস্ব প্রতিবেদক

গতকাল ১৪ মার্চ প্রবাসী মনিরউল্লাহ মানিকের পৃষ্ঠপোষকতায় নতুন ও চেরাংঘোনা "প্রবাসী মিনিবার ফুটবল টুর্ণামেন্ট/২৬" কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়।উক্ত হাইভোল্টেজ ফুটবল ম্যাচে জনপ্রিয় ক্রীড়া সংগঠক মোরশেদ-এর মগনামা এলিট ফুটবল একাডেমি এবং রেঞ্জ ফুটবল একাদশ মটকা ভাঙ্গা তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে।মুহুর্মুহু আক্রমনে দুই টিমই দর্শকের মন জয় করলে ও খেলার মূল সময়ে কোন গোল আদায় করতে পারে নাই।ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে মগনামা এলিট ফুটবল একাডেমি জয় লাভ করে।

খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করে এলিট ফুটবল একাডেমির স্টপার ব্যাক রাফি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।উক্ত কোয়াটার ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন মগনামা খেলোয়াড় সমিতির একসময়ের দুর্দান্ত স্ট্রাইকার কক্সবাজার রেফারি এসোসিয়েশনের প্রভাবশালী রেফারি হানিফ চৌধুরী। 

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম।


শেয়ার করুন