x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় ছুরি–হাতুড়ি নিয়ে ‘দুবাই জোন’ দোকানে মাদক কারবারির তাণ্ডব

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে এক ইয়াবা কারবারির বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পেকুয়া উপজেলার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের এসডিসিটি সেন্টারের ‘দুবাই জোন’ নামের একটি কসমেটিকস দোকানে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত লোকমান পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে বলে জানা গেছে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত লোকমান প্রকাশ্যে ছুরি ও হাতুড়ি নিয়ে দোকানে প্রবেশ করে ব্যবসায়ীর ওপর হামলা চালায়। এতে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত লোকজনের মধ্যে চরম ভীতি সৃষ্টি হয়। তার এমন তাণ্ডবে পাশের ব্যবসায়ীরাও ভয়ে এগিয়ে এসে ভুক্তভোগীকে সহায়তা করতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে এলাকায় চুরি, ছিনতাই ও ইয়াবা বিক্রির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। কিছুদিন আগে ইয়াবা বিক্রি নিয়ে দুই পক্ষের মধ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।

ক্ষতিগ্রস্ত ‘দুবাই জোন’ দোকানের এক কর্মচারী জানান, অভিযুক্ত লোকমানের এক ভাই তাদের দোকানে চাকরি করেন। ভাইদের পারিবারিক বিরোধের জেরে লোকমান দোকানে ঢুকে চুরি ও হাতুড়ি নিয়ে হামলা চালায়।

পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল জানান,  ভাইয়ে ভাইয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। 
This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন