x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় সহমর্মিতার ঈদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 

খোরশেদুল ইসলাম, পেকুয়া 

পেকুয়ার রাজাখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক বিপ্লব এবং রাজাখালী উন্মুক্ত পাঠাগারের যৌথ উদ্যোগে রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সহমর্মিতার ঈদ কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সহমর্মিতার ঈদ কর্মসূচির আওতায় রাজাখালী ইউনিয়নের ২০টি হেফজখানা ও নূরানী মাদ্রাসার বাছাইকৃত ১০০ জন শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষকসহ মোট ১২০ জনকে ঈদবস্ত্র প্রদান করা হয়। পরে সংগঠনের সদস্যসহ মোট প্রায় ২৪০ জনের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহেদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা মাওলানা আলী জাফর সাদেক বলেন, “রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অবহেলিত এতিম, নূরানী ও হেফজখানার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়া বক্তব্য রাখেন সামাজিক বিপ্লবের সভাপতি অ্যাডভোকেট এইচ. এম. কামরুল কবির আজাদ হিরো, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মিজবাহ উদ্দীন এবং রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনর রশীদ।


অনুষ্ঠানে রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি কৃষিবিদ ম. ফ. ম. জাহিদুল ইসলাম বলেন, এই উদ্যোগ একটি অনন্য নিদর্শন বহন করে। কারণ আমরা সমাজের সবচেয়ে অবহেলিত জায়গা—এতিম নূরানী ও হেফজখানার শিক্ষার্থীদের জন্য কাজ করছি। এসব প্রতিষ্ঠানকে ঘিরে কাজ করতে পেরে আমরা আনন্দিত।


উল্লেখ্য যে, সহমর্মিতার ঈদ কর্মসূচির আওতায় ২০২২ সাল থেকে রাজাখালী ইউনিয়নে এ পর্যন্ত নানা স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন