বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি যখনিই ক্ষমতায় থাকে তখনি এদেশের লবণ শ্রমিকেরা তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পায়। এখন লবণের ন্যায্য মূল্য নাই দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকাতে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খায় অথচ আমার এখানকার লবণচাষীরা ১০ টাকাও কেজি প্রতি পায়না এটা চরম বৈষম্য।
তিনি আজ (৫ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায় মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের দ্ররিদ্র লবণচাষীদের লবণের নায্য মুল্য নিশ্চিত করার জন্য আমরা অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। এখন একটা অন্তবর্তীকালিন সরকার আছে যাদের অভিজ্ঞতা না থাকার ফলে লবণ আমদানির কথা বলেছিলো ফলে লবণের দাম কমে গিয়েছে। যা আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে এখন লবণের দাম বাড়বে। সামনে বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মুল্য নিশ্চিত হবে বলে দাবি বিএনপির এই শীর্ষ নেতার।
তিনি আরো বলেন, বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। আমরা এদেশকে কোথায় নিয়ে যাবো তার একটি রুপরেখা আমরা জনগণের কাছে বলেছি। দরিদ্রদের জন্য বলেছি ফ্যামিলি কার্ড দিবো। আমরা দারিদ্র বিমোচন করবো অর্থনৈতিক স্বচ্ছলতা আনবো এদেশে। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বি, যারা ভোট করছে তাদের দেশের মানুষের জন্য কোন পরিকল্পনা নাই ।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট এড়ভোকেট কেএম সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম সাবেক যুবদল নেতা হাসান সহ আরও অনেকে।
এ দিকে সন্ধ্যা সাতটার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এক মতবিনিময় সভায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করবে বলে জানান ।
শেয়ার করুন





