x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কক্সবাজার-১ বিপুল ভোটে এমপি নির্বাচিত সালাহউদ্দিন আহমদ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম.পেকুয়াঃ

কক্সবাজার-১ আসনে বিশাল ভোট ব্যবধানে জয়  পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  সালাহউদ্দিন আহমদ। চকরিয়া ও পেকুয়ার  ১৭৭টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ব্যবধান দাঁড়ায় ৯৫ হাজার ৮৪০ ভোট।

 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে চকরিয়া ও পেকুয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে এই চিত্র পাওয়া যায়। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। শুরুতে ৭৪টি কেন্দ্রের ফলাফলেও সালাহউদ্দিন বড় ব্যবধানে এগিয়ে ছিলেন পরে সব কেন্দ্রের ফলাফলে সেই ব্যবধান আরও বাড়ে।

কক্সবাজার-১ আসনটি চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন, এর মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ এবং নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন। ভোটের দিন কেন্দ্রগুলোতে ধীরে ধীরে ভোটার আসতে শুরু হলেও বেলা বাড়ার  সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

সালাহউদ্দিন আহমদ এর আগে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার চতুর্থবারের মতো সংসদে যাচ্ছেন তিনি। স্থানীয়রা বলছেন, “এলাকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কই তার পক্ষে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে” দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, এটি জনসমর্থনের সুস্পষ্ট প্রতিফলন।

বিশ্লেষকদের মতে, বড় ব্যবধান ইঙ্গিত দিচ্ছে যে আসনটিতে বিএনপির সাংগঠনিক ভিত্তি এখনো শক্ত, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ভোটের ব্যবধানে তা স্পষ্ট হয়ে উঠেছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন