x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

টেকনাফের নাফ নদের লাল দিয়া এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া ৪ রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি।

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 

শুক্রবার(২ মে) বিকেল পাঁচটার দিকে তারা টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।


এর আগে বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন লালদিয়া নামের চরে এই ৪ রোহিঙ্গাকে জিন্মি করা হয়েছিল।


এই ৪ জন হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।


শরণার্থী, ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সহকারী ও টেকনাফের ২৭ নম্বর জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পেরর ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে ওই চারজন রোহিঙ্গা নাগরিক ফেরত এসেছেন।


টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিজিবি শুরু থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ফেরত আসার রোহিঙ্গারা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইনচার্জ এর তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।

এর আগে হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানিয়েছেন, নাফনদীতে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় এটা সত্য। তবে বৃহস্পতিবার যে ৪ রোহিঙ্গার কথা বলা হচ্ছে তারা জেলে না। মুলত মাদক (ইয়াবা) আনতে এসব রোহিঙ্গারা মিয়নমারের আসা-যাওয়া করে। যে লালদিয়ার কথা বলা হচ্ছে ওটা মিয়ানমারের অংশ। ওখানে জেলেরা মাছ ধরতে যান না। বিভিন্ন সূত্রে জানা গেছে এই ৪ রোহিঙ্গা মাদক আনতে গিয়ে জিন্মি হয়েছেন। এখন কৌশলগত কারণে মিথ্যা বলছে।


যদিও টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানিয়েছিলেন, নাফনদীতে মাছ ধরতে গিয়েই ৪ জনকে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

Copy Disable