x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাটের বাড়ইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “বাড়ইপাড়া এলাকা থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

গত ৩০ মার্চ চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি চালিয়ে বখতিয়ার হোসেন মানিক ও মো. আবদুল্লাহ নামে দুইজনকে হত্যা করা হয়। হামলায় আরও দুজন আহত হন। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেনের মধ্যে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় নিহত মানিকের মা ফিরোজা বেগম ১ এপ্রিল বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে হুকুমদাতা হিসেবে আসামি করা হয়। এজাহারে আরও পাঁচজনকে সরাসরি খুনে অংশ নেওয়ার অভিযোগে আসামি করা হয়েছে।

তামান্না শারমিন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে ৯ এপ্রিল বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করলে ১৩ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক তামান্নাসহ তিনজনকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

সাজ্জাদ হোসেন গ্রেপ্তার হওয়ার পর তামান্না শারমিন ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, “আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।” ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সাজ্জাদ হোসেন বর্তমানে চান্দগাঁও থানার ইট-বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

Copy Disable