x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

জনগণকে ধৈর্য ধরার আহ্বান বিএনপি নেতা সালাহউদ্দিনের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মুক্ত স্বাধীন বাংলাদেশে আসার যে অনুভূতি সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি জনগণের মাঝে যে বিজয় অনুভূতি লক্ষ্য করছি, সেটি অপূর্ব। যে বিজয় বাংলাদেশে অর্জিত হয়েছে, সেটি ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়। শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।

বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে রামুতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রায় ১০ বছর পর আমি আমার জন্মভূমিতে অবতরণ করলাম। প্রকৃত বৈষম্যহীন, সাম্যভিত্তিক এবং সমাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করব। সে বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমি আহ্বান জানাবো, আইন-শৃঙ্খলাকে সমুন্নত রাখি। পুরো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখি। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে। পাশাপাশি অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে।


এর আগে বেলা ১১টা ৪২ মিনিটের দিকে একটি ফ্লাইটে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন