শিরোনাম ::
শিরোনাম ::

চকরিয়ায় টমটম পোড়ানোর নাশকতার মামলায় গ্রেপ্তার সাংবাদিক গিয়াস উদ্দিন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 
শুক্রবার পরীক্ষা দেওয়ার কথা ছিল, বৃহস্পতিবার হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালে টমটম পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক ও এলএলবি শেষ পর্বের শিক্ষার্থী গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। পরীক্ষার মাত্র এক দিন আগে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার চিরিংগা ম্যাক্স হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্বের শিক্ষার্থী। শুক্রবার দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি বিষয়ে তাঁর পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।

কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী নুরুল আবসার জানান, শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল গিয়াস উদ্দিনের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন ৪৮ নম্বর এজাহারনামীয় আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলার আসামি হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরীক্ষার আগের দিন গ্রেপ্তারের কারণে তাঁর পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%