শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় পুলিশের চেকপোস্টে ৭,৬৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের রাতের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ নোমান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী গ্রামের পেকুয়া-বাঁশখালী সড়কের উঁচু ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পেকুয়া থানার রাত্রিকালীন ‘মোবাইল-০৮’ ডিউটিতে নিয়োজিত এসআই মুহাম্মদ মাহমুদ মঈন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় মোহাম্মদ নোমানকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ নোমান বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈধ্যছড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের থিমছড়ি এলাকায়।

এ ঘটনায় পেকুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-০৯, তারিখ ১৬ নভেম্বর ২০২৬।

পেকুয়া থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী কার্যক্রমের ধারাবাহিকতায় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে পেকুয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোহাম্মদ নোমানকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%