শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ হিসেবে মুরগি নেওয়ার অভিযোগ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

সেবা নিতে এসে মুরগি দেওয়ার দাবি ভুক্তভোগীর, মসলার টাকাও চাওয়ার অভিযোগ; মুরগি নেওয়ার কথা স্বীকার কর্মকর্তার

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জাকের হোসেনের বিরুদ্ধে সেবা নিতে আসা এক ব্যক্তির কাছ থেকে ঘুষ বা অনৈতিক সুবিধা হিসেবে মুরগি নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু মুরগি নেওয়াই নয়, সেটি রান্নার জন্য মসলার টাকাও চাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ফাহিম। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ফাহিমের অভিযোগ, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সেবা গ্রহণের প্রক্রিয়ায় অনৈতিক সুবিধা হিসেবে তাঁর কাছ থেকে মুরগি নেওয়া হয়। পরে ওই মুরগি রান্নার জন্য মসলার টাকাও চাওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

ফাহিম আরও অভিযোগ করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের একটি অনুষ্ঠানে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত থাকাকালে তিনি বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে বাধার মুখে পড়েন বলে দাবি তাঁর। এ সময় ইউএনও অভিযুক্ত কর্মকর্তার পক্ষ নিয়ে আলোচনার বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দেন এবং একপর্যায়ে সভা শেষ করেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, মুরগি নেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা জাকের হোসেন মুরগি নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে মুরগি রান্নার জন্য মসলার টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ নেই। সেখানে একজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ হিসেবে মুরগি নেওয়ার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সচেতন মহলের মতে, অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%