শিরোনাম ::
শিরোনাম ::

মগনামায় উপকারভোগীদের মাঝে ৬০ কেজি করে ভিজিডির চাল বিতরণ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারগুলোর মাঝে দুই মাসের বরাদ্দ হিসেবে জনপ্রতি ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী উপকারভোগীদের হাতে এ চাল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং ইউপি সদসগন ও  ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।

চাল বিতরণ কার্যক্রম প্রসঙ্গে চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, “সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সরকারি বরাদ্দ যথাযথভাবে বিতরণ এবং উপকারভোগীদের পাশে থাকা আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে সরকারি সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ সচেষ্ট রয়েছে।

উল্লেখ্য, ভিজিডি কর্মসূচি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা উদ্যোগ। এ ধরনের সহায়তা প্রান্তিক পরিবারের খাদ্যসংকট মোকাবিলায় ভূমিকা রাখছে।


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%