শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় মাদক কেনার সময় মোহাম্মদ খোকন (২৬) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ খোকন পেকুয়া সদর ইউনিয়নের বটতলীপাড়া এলাকার জাকের আহমদের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া পৌরসভার বাইম্যাখালী এলাকায় মাদক কেনার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজম ইকবাল ও মো. বাচ্ছু মিয়ার নেতৃত্বে স্থানীয় কয়েকজন তাকে আটক করেন।

পরে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খোকনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
স্থানীয়দের দাবি, বাইম্যাখালী এলাকায় মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ রয়েছে। 
This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%