x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পেকুয়ার পশ্চিম নন্দীরপাড়া স্টেশন সড়কে

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 খোরশেদুল ইসলাম, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম নন্দীরপাড়া স্টেশন সড়কটি দীর্ঘ ২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া পায়নি। প্রায় এক কিলোমিটার দীর্ঘ জনগুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা। ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে; পায়ে হেঁটেও চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের পশ্চিম নন্দীরপাড়া স্টেশন থেকে নন্দীরপাড়া চৌমুহনী স্টেশন পর্যন্ত সড়কটির সর্বশেষ উন্নয়ন কাজ হয়েছিল ২০০২ সালে। ওই সময় তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সড়কটি ইট দিয়ে উন্নয়ন করেন। এরপর ২৪ বছর পেরিয়ে গেলেও আর কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।

দীর্ঘদিন সংস্কার ও উন্নয়ন না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়কটি দ্রুত উন্নয়নের দাবিতে এলাকাবাসীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট জাহেদ হাসান।

পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নন্দীরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট জাহেদ হাসান বলেন, “আমাদের এই সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত মানুষ ও শিক্ষার্থী এই সড়ক দিয়ে চলাচল করে। গত দুই যুগ ধরে সড়কটির কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বর্ষা মৌসুমে এটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন অন্তত ৫ থেকে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করে।”

তিনি বলেন, “সড়কটির টেকসই উন্নয়নের জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেছি। আশা করছি, শিগগিরই সড়কটির দৃশ্যমান উন্নয়ন হবে। মন্ত্রী মহোদয় এ বিষয়ে আশ্বস্ত করেছেন। আমরা বিশ্বাস করি, মন্ত্রী মহোদয় কথায় নয়, কাজে বিশ্বাসী।”

সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম বলেন, এ এলাকায় প্রায় ৬ হাজার মানুষের বসবাস। নন্দীরপাড়া চৌমুহনী স্টেশন হয়ে পশ্চিম নন্দীরপাড়া স্টেশন, পৌরসভার পূর্ব ভাঙাসুরা, মইয়াদিয়া ও বটতলীয়াপাড়া হয়ে মগনামা ও উজানটিয়া ইউনিয়নে যাতায়াতের অন্যতম মাধ্যম এই সড়ক। এ ছাড়া সড়কটি ব্যবহার করে দ্রুত চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় যাতায়াত করা যায়।

তিনি আরও বলেন, বড় কবরস্থান, মেহেরনামা উচ্চ বিদ্যালয়, বাঘগুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমাছিয়া দাখিল মাদরাসা, মাজেদা খাতুন মহিলা মাদরাসা, মাজেদা খাতুন মহিলা হেফজখানা ও বাঘগুজারা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতায়াতের মাধ্যম এই সড়ক। কিন্তু বেহাল দশার কারণে মানুষকে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী নওশেদ হাসান ও কামাল হোসেন বলেন, “সড়কটি একসময় ইট বিছানো ছিল। এখন দেখতে অনেকটা কাঁচা সড়কের মতো। ইট উঠে গেছে, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিনের দুর্ভোগ যেন আমাদের নিত্যসঙ্গী।”

সদর ইউনিয়নের ইউপি সদস্য আবু ছালেক বলেন, “আমাদের এলাকাটি ঘনবসতিপূর্ণ। সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও উন্নয়নের জন্য কেউ এগিয়ে আসেনি। সড়কটির কারণে এলাকার মানুষ চরম কষ্টে রয়েছে।”

স্থানীয়দের দাবি, জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত পশ্চিম নন্দীরপাড়া স্টেশন সড়কটি টেকসইভাবে সংস্কার ও উন্নয়ন করা হোক।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%