x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় মাদক ও অপরাধবিরোধী সচেতনতায় পুলিশের র‍্যালি-সমাবেশ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

রেজাউল করিম রেজা, পেকুয়া (কক্সবাজার):

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও অপরাধবিরোধী সচেতনতা বাড়াতে র‍্যালি ও সুধী সমাবেশ করেছে পেকুয়া থানা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় মগনামা ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজির মার্কেট স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন মগনামা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হোসাইন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, পেকুয়া উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল করিম, মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান বদিউল আলম এবং পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাংবাদিক সোহেল আজিম।

এ সময় উপস্থিত ছিলেন মগনামা কাজির মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মিছবাহ উদ্দিন মিজু, ইউপি সদস্য মোক্তার, আমির উদ্দিন, নুর মোহাম্মদ ও আবুল কাশেম, বিএনপি নেতা বাদশা, যুবদল নেতা হাসানসহ স্থানীয় মসজিদের ইমাম, সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. মেহেদী হাসান বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করা প্রয়োজন। মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাজির মার্কেট স্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%