প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
উজানটিয়ায় মেম্বার পদে লড়তে চান সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
খোরশেদুল ইসলাম,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিকূলতা ও দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে নিজের সুপরিচিতি গড়ে তুলেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গণসংযোগের পাশাপাশি সামাজিক নানা উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন।
সমর্থকদের মতে, একজন উদ্যমী তরুণ প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও যুবসমাজকে ইতিবাচক কাজে ধাবিত করা সহজ হবে। পাশাপাশি মাদক ও জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে সালাহ উদ্দিন বলেন, “আমি সবসময় স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এ জন্য এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”
আসন্ন নির্বাচনকে ঘিরে ৫ নম্বর ওয়ার্ডে সালাহ উদ্দিনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও, চূড়ান্ত প্রার্থিতা ও প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নির্বাচনী তফসিল ও প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
