x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম,পেকুয়াঃ

‎কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে ইসরাত জন্নাত নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে পেকুয়া পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত শিশু ইসরাত ওই এলাকার বাসিন্দা মো. খোকনের মেয়ে।


‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু ইসরাত। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

‎একপর্যায়ে পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

‎এদিকে অবুঝ শিশু ইসরাতের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চলছে মাতম। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন