x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মগনামায় পরকীয়ার বাধা দেওয়ায় শ্বশুর খুন: ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলামঃ

কক্সবাজারের পেকুয়া মগনামায় পরকীয়া সম্পর্কের জেরে বৃদ্ধ  আবু তাহের (৭৫)কে হত্যার ঘটনায় পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ রাত ১২ টার পর নিহতের পরিবারের পক্ষ থেকে নিহত আবু তাহের এর ছেলে তারেক রহমান বাদী হয়ে পেকুয়া থানায় এই মামলাটি এজাহারভুক্ত করা হয়।

মামলায় ৩ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। পুলিশ বিষয়টিকে একটি সুনির্দিষ্ট হত্যাকাণ্ড হিসেবে আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পেকুয়া থানা পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশু শুক্রবার  রাত ৮ টার দিকে মগনামা এলাকায় নির্মমভাবে খুন হন আবু তাহের (৭৫)। প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের দেওয়া তথ্যে বেরিয়ে আসে, নিহতের পরিবারের এক সদস্যের সাথে স্থানীয় সিফাত নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল। আবু তাহের এই অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় এবং প্রতিবাদ করায় পরকীয়া প্রেমিক ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এরই জের ধরে গত পরশু শুক্রবার রাতে পরকীয়া প্রেমিক ও তার সহযোগীরা আবু তাহেরের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিকসহ অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাছান দৈনিক পেকুয়ার আলো সংবাদ মাধ্যমকে জানান:

"নিহতের পরিবারের পক্ষ থেকে আজ রাতে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে,  আমরা এজাহারটি গ্রহণ করেছি। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে  নেমেছে।"

মরদেহটি ময়নাতদন্তের পর গতকালই দাফন করা হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর পুরো মগনামা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন