x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় বনবিভাগের অনুমতিতে একের পর এক পাকা স্থাপনা নির্মাণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

     রক্ষক যখন লুটপাটের ভক্ষক হয়, তখন বন ও পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কাটা পাড়া এলাকায় বনবিভাগের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। মোহসেন নামের এক নারী বনভূমির জায়গায় বাড়ি নির্মাণ করছেন। আর এ কাজে বনবিভাগের বিট কর্মকর্তার নীরব সহযোগিতা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টৈটং বিট আওতাধীন ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের ভিত্তি, দেয়াল ও কলামের কাজ চলমান রয়েছে। শ্রমিক আলী হোসেন ও মোহসেনর দাবী, বিট কর্মকর্তা মোতালিব আল মোমিনের অনুমতি নিয়েই নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বনভূমি রক্ষার দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তা এখন উল্টো বনভূমি দখল ও স্থাপনা নির্মাণে সহযোগিতা করছেন। তাদের ভাষায়, রক্ষক যখন লুটপাটের ভক্ষক হয়, তখন বন ও পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

এলাকাবাসী আরও জানান, টৈটং এলাকায় দীর্ঘদিন ধরে বনভূমি দখল করে একের পর এক পাকা স্থাপনা নির্মাণ হলেও কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না। এতে বনভূমি ধ্বংসের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে টৈটং বিট কর্মকর্তা মোতালিব আল মোমিন বলেন, তথ্যগুলো দিন, আমি লোক পাঠিয়ে অভিযান পরিচালনা করবো।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন বলেন, বিস্তারিত তথ্য পেলে আজকের মধ্যেই অভিযান পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী বন সংরক্ষক, পদুয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তথ্য গুলো পেয়েছি, আমি রেঞ্জ কর্মকর্তা এবং বিট কর্মকর্তাকে পাঠিয়েছে। তাঁরা আইনগত ব্যবস্থা নিবো।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন