পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউপিতে ভোট করবেন তারুণ্যের অহংকার ক্লিন ইমেজের খোরশেদুল ইসলাম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মগনামা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। একই সাথে আগামী প্রজন্মের জন্য উন্নত মগনামা ইউনিয়ন গড়তে মগনামার জনগনকে একসঙ্গে কাজ করার আহবানও করেছেন সম্ভাব্য এ প্রার্থী। জানিয়েছেন মগনামাকে নিয়ে যুগপৎ ও দৃঢ পরিকল্পনার কথাও। তিনি চান এ মগনামার আর্থ সামাজিক অবস্হার পরিবর্তন। দীর্ঘ সময় থেকে মগনামাকে নিয়ে তার স্বপ্ন আছে। ভাবনা ও স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটাতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোরশেদ নির্বাচনে অংশ নিতে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
চলতি ২০২৬ সালের আগস্ট-সেপ্টম্বরের দিকে সারাদেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হাওয়ার সম্ভাবনা রয়েছে। নব গঠিত সরকার ইউপি নির্বাচনের দিকে এগোচ্ছে। এতেকরে ভোট নিয়ে এলাকায় মানুষের মাঝে আলোচনাও শুরু হয়ে গেছে। চলছে ভোট নিয়ে আগাম ভাবনা ও বিশ্লেষণ। এ থেকে পিছিয়ে নেই উপকূলীয় মগনামা ইউনিয়নের ভোটাররাও। তারাও ভোট ও প্রার্থী নিয়ে কথা বার্তা চালাচ্ছেন।
এদিকে খোরশেদুল ইসলাম প্রার্থী হচ্ছেন এ খবর ইতিমধ্যে মগনামায় চাউর হয়েছে, জানা জানি হয় এ ইউনিয়নের সর্বত্রে মাঝে। এ খবরটিতেই মগনামায় সৃষ্টিতে মানুষের মাঝে হয়েছে নতুন চমক । তাকে নিয়ে বেড়েছে উচ্ছ্বাস ও আগ্রহ। উৎপল্ল হতে দেখাগেছে ভোটারদেরও। প্রতিক্রিয়ায় অনেকে বলেন পরিবর্তনের জন্য খোরশেদের বিকল্প নেই। আমরা তাকে নিয়ে এগোবো এবার। আমাদের দৃষ্টিতে খোরশেদ হবেন সৎ যোগ্য, ন্যায়পরায়ন ও মানবিক গুণাবলী সম্পন্ন প্রার্থী। সুতরাং তিনি প্রার্থী হলেই তাকেতো আমরা ভোট দিবই।
আমরা চাই মগনামার পরিবর্তন। অনেক ক্ষেত্রে আমাদের এ মগনামা ইউনিয়ন অবহেলিত। আছে উন্নয়ন সমস্যা। রয়েছে ন্যায় বিচারের ভোগান্তি। মাদক ও জুয়া থেকে সমাজকে মুক্ত করতে হবে। এসবে নতুনদের নিয়ে তো চিত্তাকর্ষক ভাবনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি।
এ দিকে মগনামায় মহুরীপাড়ার খোরশেদুল ইসলাম অত্র ইউপিতে বেশ পরিচিত মুখ, সর্বস্তরের মানুষের সাথেই তার সম্পর্ক অনেক পুর্ব থেকে মানুষের দুঃখ দুর্দশার সব সময় মানুষ তাকে কাছে পেয়েছেন। প্রাকৃতিক দূর্যোগের সময়ও তিনি মানুষের পাশে ছিলেন, করেই যাচ্ছেন অসহায় মানুষকে সহযোগিতা চিকিৎসা সহায়তা দিয়েছেন অর্থ সংকটে রােগীকে।
একজন শিক্ষানুরাগী হিসাবে মগনামার আর্থ সামাজিক পরিবর্তনে খোরশেদের অবদান আছে। বিশেষ করে শিক্ষা প্রসার ও দারিদ্র্য বিমোচন খাতে তার মেধা শ্রম আছে। তিনি নিজেই একজন উচ্চ শিক্ষিত। পড়ালেখা শেষে বিনোয়োগ করেন আর্থ কর্মসংস্থান খাতে। কে আই এগ্রো ফার্ম নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। ২০০৯ সাল থেকে মুরগী পালন ডিম উৎপাদন খামারে তার প্রসার হয়। মৎস্য ও প্রানিসম্পদ খাতের একজন সফল ব্যবসায়ীও তিনি। ১৯৯৫ সালে মগনামা উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি তাছাড়া ১৯৯৮ সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি ও ২০০০ সালে সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বিকম পাশ করেন খোরশেদ।
পরবর্তীতে তিনি জাগরণ আদর্শ শিক্ষা নিকেতন নামের বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে খোরশেদ মগনামায় শিক্ষা বিস্তারে অবদান রাখেন। বাঁধন নামে একটি সমবায় প্রতিষ্ঠান সূচনা হয় মগনামায়। এ অর্থলগ্নি প্রতিষ্ঠান থেকে বেকার যুবকদের অর্থ সহায়তাও দিতে সক্ষম ছিলেন খোরশেদ। আছে ধর্মীয় শিক্ষাও তার প্রেরনা। মগনামা মহুরীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি দায়িত্বেও পালন করছেন তিনি।
খোরশেদুল ইসলামের পিতা রশিদ আহমদ কোম্পানি মগনামায় পরিচিত ছিলেন বাবা ছিলেন কক্সবাজার শহরের সুনামধন্য ব্যবসায়ী। উত্তর নুনিয়াছড়ায় বিএম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান আছে। মৎস্য প্রক্রিয়াকরনে এ প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল মাছের উপকরণ সরবরাহ। ১৯৮০ সাল থেকে রশিদ আহমদ কোম্পানি এখানে ব্যবসা সম্প্রসারণ করেন, খোরশেদের পিতাও বিত্তশালী হন এ ব্যবসা থেকে। পিতাও সবসময় অসহায় মানুষের জন্য সহযোগিতা করে গেছেন, অভাব অনটনে থাকতেন দূর্বল মানুষের পাশে। চেয়ারম্যান প্রার্থী খোরশেদ ও মরহুম পিতার দেখানো সেই নীতি ও আদর্শ অনুসরণ করেই যাচ্ছেন। রশিদ কোম্পানির বড় সন্তান খোরশেদুল ইসলাম, তারা ৪ ভাই,২বোন। ৩ ভাই থাকেন প্রবাসে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন দুই ভাই।
ছোট ভাই শহিদুল ইসলাম আইন নিয়ে সেখানে পড়াশোনা করেছেন আইন, শিক্ষা ও আর্তজাতিক সম্পর্ক নিয়ে শহিদ সেখানে কাজ করে। আরেক ভাই মোর্শেদুল ইসলামও লন্ডনে আছেন। অপর ছোট ভাই তৌহিদুল ইসলাম থাকেন মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে, তিনিও দুবাইতে ব্যবসা করেন। নির্বাচন নিয়ে পরিবারের সকলের আছে সমর্থন বড় ভাইকে ভোট করতে ছোট ভাই বোনদের সাহস ও অনুপ্রেরণা রয়েছে।
তারা সবসময় বড় ভাই খোরশেদের ওপর আস্থা রাখেন।
এব্যাপারে খোরশেদুল ইসলাম বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি ভোট করব। মহান আল্লাহ দয়া করেন সব ঠিক থাকলে আমি ইনশাআল্লাহ চেয়ারম্যান পদে প্রার্থী হবো। জনগনেই আমার শক্তি। আগামী প্রজন্মের জন্য উন্নত মগনামা ইউনিয়ন গড়তে আসুন সবাই একসঙ্গে কাজ করি।





