x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

জানাজায় যাওয়া হলো না ছোট তাহসিনের, প্রাণ কেঁড়ে নিলো ঘাতক বাস

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 

খোরশেদুল ইসলাম,পেকুয়াঃ

কক্সবাজারের পেকুয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, এ ঘটনায় আরও ৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া বরইতলী- মগনামা বানৌজা সাবমেরিন সড়কের পেকুয়া উপজেলা পেকুয়া ইউনিয়নের আন্নার আলী মাতব্বর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত শিশু তাহসিনের বাড়ি কক্সবাজার  ঈদগাঁহ উপজেলার পালাকাটা জালালাবাদ এলাকার বাসিন্দা আবদুল হকের ছেলে।  

এ ঘটনায় আহতরা হলেন- নিহত শিশুর মা শারমিন আক্তার (৩৫) প্রকাশ আনারকলি, চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১) ও আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে সেনাবাহিনীর সদস্য সাহেদ করিম (৩০)।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সড়কের আন্নার আলী মাতব্বর পাড়া এলাকায় মগনামা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী বলাকা সার্ভিস নামক একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত মুখি চকরিয়া থেকে মগনামার উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে এ ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত শিশুর নানা আবুল কাশেম বলেন, ঈদগাঁহ থেকে কুতুবদিয়া নানার বাড়ি যাওয়ার পথে পেকুয়া আন্নার আলী মাতব্বর পাড়া এলাকায় বলাকা বাসের সংঘর্ষে সিএনজিতে থাকা আমার নাতি তাহসিনের মৃত্যু হয়, এবং মেয়ে সারমিন আক্তার জিয়াসমিন ও ছেলে শাহেদ করিমসহ আরো ৫জন গুরুতর আহত হয়। 



পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৬ জন রোগী সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  আনা হলে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায়  তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খাইরুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন