x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কক্সবাজার-১ আসনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দীন আহমেদ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খোরশেদুল ইসলাম.পেকুয়া। 

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এ কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। দীর্ঘদিন পর এই আসনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক জনসমর্থনের মাধ্যমে তিনি পুনরায় জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ১৭৭টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল সমন্বয়ের পর তার বিজয় নিশ্চিত হয়। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে। দিনভর কোথাও বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রশাসনের কঠোর নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ পেয়েছেন মোট ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। এতে ৯৫ হাজার ৮৪০ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন সালাহ উদ্দিন আহমদ।

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে এবারের মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা ভোটের চিত্রকে আরও প্রাণবন্ত করে তোলে।

নির্বাচন ঘিরে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শেষে বিজয় নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সন্ধায় পর থেকে আনন্দ মিছিল বের করেন। তবে দলীয় নেতারা সংযম বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, সালাহ উদ্দিন আহমদ এর আগে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ষাট হাজারেরও বেশি ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ (সিআইপি) কে পরাজিত করে চারদলীয় ঐক্যজোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। যোগাযোগ খাতে তার বিভিন্ন উন্নয়ন উদ্যোগ এখনো এই অঞ্চলের মানুষের মাঝে আলোচিত।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কক্সবাজার-১ আসনে এই বিজয় বিএনপির জন্য শুধু একটি আসন জয় নয়, বরং এটি চকরিয়া-পেকুয়া অঞ্চলে দলের সাংগঠনিক শক্তি ও জনভিত্তির দৃঢ়তার প্রতিফলন। তারা মনে করছেন, এই ফলাফল জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন