শিরোনাম ::
শিরোনাম ::

ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপির কথিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


পেকুয়ার আলো ডেক্স:

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বিষয়টি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান নিশ্চিত করেন।

ডিসি ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মরদেহ উদ্ধারের আগে ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ কক্ষে প্রবেশ করবে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঠিক কখন ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণও তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

মরিয়ম খাতুনকে নিয়ে চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলামকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে গাজী নজরুল ইসলাম দাবি করেন, মরিয়ম খাতুন তার দ্বিতীয় স্ত্রী এবং গত ১৭ জুন পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। তার প্রথম স্ত্রীর সম্মতির কথাও তিনি উল্লেখ করেন। মরিয়ম ও তার বাবার পক্ষ থেকেও বিয়ের দাবি করা হয়েছিল। তবে এসব দাবির বিভিন্ন দিক নিয়ে পরবর্তী সময়ে গণমাধ্যমে নানা প্রশ্ন ও অসঙ্গতির তথ্য উঠে আসে। 

এরই মধ্যে জুলাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তার বিরুদ্ধে দলীয় তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানানো হয়েছিল। 

মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ কী—তা এখনো নিশ্চিত নয়। পুলিশ ও ফরেনসিক তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%