x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় বন্যার্ত এক হাজার পরিবারে আরিফুল ইসলামের খাবার বিতরণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাইম্যাখালী এলাকায় ভয়াবহ বন্যায় খাদ্যসংকটে পড়া এক হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফুল ইসলাম।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী পূর্ব বাইম্যাখালী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বন্যাদুর্গত, পানিবন্দী ও অসহায় পরিবারের হাতে খাবার তুলে দেন তিনি। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকরাও ত্রাণ কার্যক্রমে অংশ নেন।

খাবার বিতরণকালে আরিফুল ইসলাম বলেন, “বন্যাদুর্গত মানুষের অসহায় অবস্থা আমাকে নাড়া দিয়েছে। চারদিকে শুধু মানুষের আহাজারি আর দুর্ভোগ। অনেক পরিবার রান্না করার মতো অবস্থায় নেই, কেউ কেউ না খেয়ে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে ঘরে বসে থাকা সম্ভব হয়নি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মানুষ মানুষের জন্য। এই দুর্যোগে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

তিনি আরও জানান, ত্রাণ কার্যক্রম এখানেই শেষ নয়। আগামীকাল পশ্চিম বাইম্যাখালী, সাগরপাড়া ও বাংলাপাড়ার প্রতিটি পরিবারের জন্য অন্তত একবেলার খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, চলমান বন্যায় বহু পরিবার কর্মহীন হয়ে পড়েছে এবং খাদ্যসংকটে ভুগছে। এমন সংকটময় সময়ে আরিফুল ইসলামের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। তারা এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন