x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

রামু পূর্বাঞ্চল কচ্ছপিয়ার মানুষের দুর্ভোগে যেন চরমে

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


দেলোয়ার হোসাইন সাঈদী,রামু: 

কক্সবাজার জেলার রামু উপজেলার ৩নং কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তুলাতুলি এলাকার ঘোনার পাড়ার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে।

 অবহেলিত গ্রামটি “আব্দুস সালাম মেম্বারের ঘোনাপাড়া” নামেও পরিচিত। স্বাধীনতার পর থেকে এই এলাকায় কোনধরনের উন্নয়নের ছোয়া পড়েনি ।

 আজও এলাকাবাসীকে কাঁদা ও কাঁচা এবং ভাঙাচোরা রাস্তা দিয়ে অবহেলিত গ্রামের মানুষের  জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। 

ব্রিজ বা কালভার্ট না থাকায় অত্র অঞ্চলের স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীের চলাফেরা  বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই  একমাত্র ভরসা।

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করছে।

এই অনুপযোগী রাস্তা হলো প্রতিদিন হাজারো মানুষ চলাচলের একমাত্র ভরসা।  স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে বর্ষাকাল এলেই পরিস্থিতি ভয়াবহ রুপ নেয়। রাস্তায় কাদায় ভরে যায়, বিভিন্ন অংশ ভেঙে যাযওয়াতে মানুষের  চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

 অনেক শিক্ষার্থীরা যথাসময়ে মাদ্রাসা-স্কুল-কলেজে পৌঁছাতে পারে না। 

বিশেষ করে মুমূর্ষু রোগী ও গর্ভবতী মহিলাদের হাসপাতালে নেওয়া অত্যান্ত কষ্টকর ও বিপদজনক হয়।

অবহেলিত গ্রামটির সমস্যা সমাধানে স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও জনপ্রতিনিধি ও উপজেলার পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। 

 তাদের প্রাণের দাবি—দ্রুত একটি টেকসই রাস্তা এবং স্থায়ী ব্রিজ বা কালভার্ট নির্মাণ করা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিমুক্ত হয়।

সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন