x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় মগনামা ইউনিয়নে ৯৩১জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম,পেকুয়া।

‎কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদে তালিকাভুক্ত ৯৩১ জন জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রতিজন জেলেকে ৭৫ কেজি করে চাল প্রদান করা হয়।

‎রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।  সরকারি এই সহায়তা কর্মসূচির আওতায় সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব খাদ্যশস্য বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ এ কার্যক্রম উদ্বোধন করেন।

‎ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, সরকারী ভাবে সাগরে মৎস্য আহরণ বন্ধ রয়েছ। সাগরে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত ও তালিকাভুক্ত জেলে পরিবারের মাঝে পর্যায়ক্রমে সরকারের সহায়তা খাদ্যশস্য (ভিজিএফ) এর চাল বিরতণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে সরকার নির্ধারিত ৭৫ কেজি করে চাল দেওয়া হয়, যাতে মাছ ধরায় বিরত থাকা অবস্থায় তাদের পরিবার-পরিজনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণ হয়।

‎স্থানীয় জেলে মুহাম্মদ জুনায়েদ  বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় এ ধরনের খাদ্য সহায়তা তাদের জন্য অনেক উপকারী। এতে পরিবার নিয়ে কিছুটা স্বস্তিতে থাকা যায়।

‎চাল নিতে আসা হামিদা বেগম নামে এক মহিলা বলেন, স্বামী মহিউদ্দিনের নামে জেলে কার্ড আছে। লবণ মাঠে কাজ করার কারণে তিনি আসতে পারেনি। এজন্য আমি নিজেই চাল নিতে আসছি। সরকারের এ সহায়তা আমাদের অনেক উপকার হবে।


‎ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দু রাজ্জাক বলেন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে তালিকাভুক্ত প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

‎এসময় উপস্থিত ছিলেন, প্যনেল চেয়ারম্যান বদিউল আলম, ইউপি সদস্য আমির উদ্দিন, মোকতার আহমদ, কাসেম উদ্দিন, নজরুল ইসলাম,  ছরওয়ার উদ্দিন, মহিউদ্দিন, মনোয়ারা বেগম, আন্জুমান আরা ও সুমি আক্তার। 

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন