x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় সিপিপি’র টিম লিডার নির্বাচিত জনপ্রিয় সাংবাদিক এফএম সুমন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পেকুয়া সদর ইউনিয়নের টিম লিডার পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক এফ এম সুমন।

সোমবার (১৯ মে) সকালে পেকুয়া সিপিপি উপজেলা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন টিম লিডার পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে এফ এম সুমন সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ৫ নম্বর ইউনিটের লিডার জসিম উদ্দিন।

একই সময় ডেপুটি টিম লিডার নির্বাচনও অনুষ্ঠিত হয়, যেখানে নেজাম উদ্দিন সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচন চলাকালীন ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সিপিপি উপজেলা কর্মকর্তা মুনির চৌধুরী, উপজেলা টিম লিডার আবুল কাশেমসহ অন্যান্য সিপিপি স্বেচ্ছাসেবকবৃন্দ।

ফলাফল ঘোষণাকালে উপজেলা কর্মকর্তা মুনির চৌধুরী বলেন-এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করেছেন। সিপিপির স্বেচ্ছাসেবকরা সবসময় ঘূর্ণিঝড়ের ঝুঁকি হ্রাসে এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধে নিবেদিতভাবে কাজ করে আসছে। নতুন নেতৃত্বও এ ধারা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।

নবনির্বাচিত ইউনিয়ন টিম লিডার এফ এম সুমন অনুভূতি প্রকাশ করে বলেন, “আমার বাবা সিপিপির একজন নিবেদিত প্রাণ সদস্য ছিলেন। তার পথ অনুসরণ করে আমিও এই সংগঠনের জন্য আজীবন কাজ করে যেতে চাই। আমি সিপিপির সকল স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।”


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন