x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে মাতামুহুরি নদীতে পড়ে নিখোঁজ ১

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে মাতামুহুরি নদীতে পড়ে ১ ব্যাক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর ২ টায় চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের চকরিয়া পহরচাঁদা গোবিন্দপুর বিএমচর সংযোগ সেতুতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যাক্তির নাম আবদুল জব্বার (৫০)। সে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জারুলবুনিয়া এলাকার আসহাব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সাকিব জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখি একটি দ্রুতগামী ট্রেন পহরচাঁদা ব্রিজ পার হচ্ছিল। একই ব্রিজ দিয়ে গরু নিয়ে পার হচ্ছিল আবদুল জব্বারসহ আরও দুই পথচারী। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় আব্দুল জব্বার মাতামুহুরি নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া শিলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ শফি বলেন, আবদুল জব্বার একজন গরু ব্যবসায়ী। সে চকরিয়া পেকুয়ার বিভিন্ন হাটে গরুর ক্রয় বিক্রয় করে। আজ সে বিএমএ চর বেতুয়া বাজারে গরু নিয়ে যাচ্ছিল। এ সময় পহরচাঁদা ব্রিজে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়। নদীতে আবদুল জব্বার পড়ে গেলেও অন্য দুই পথচারী অক্ষত আছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন