x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল সেনাসদস্যের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দীঘিনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ এপ্রিল) ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন আল মামুন। শনিবার দুপুরে মোটরসাইকেলে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। তিনি বালারবাজার সড়কের নয়ারাস্তায় পৌঁছালে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন