x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাবি। সোমবার (১৪ এপ্রিল) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

আবদুল্লাহ বহু বছর ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন বলে জানিয়েছে দ্য স্ট্রেইট টাইমস।

আবদুল্লাহ’র জামাতা এবং দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবরটি শেয়ার করেছেন। তিনি জানান, আবদুল্লাহ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (আইজেএন) মারা গেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সব চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও, তিনি (আবদুল্লাহ) তার প্রিয়জনদের দ্বারা বেষ্টিত অবস্থায় শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’

আইজেএন জানিয়েছে, মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী, যিনি ‘পাক লাহ’ নামেও পরিচিত, ১৩ এপ্রিল সকালে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ার পর হাসপাতালে ভর্তি হন এবং করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যায় ছিলেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন