x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

চট্টগ্রামের গহিরায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ ১ জন কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 

সোমবার ২১ এপ্রিল ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহিরা সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কাঠের বোট তল্লাশি করে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৩টি দেশীয় অস্ত্র, নগদ ১৭,২৪০ (সতেরো হাজার দুইশত চল্লিশ) টাকা এবং ৯০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী মোঃ শওকত আলী (৩২) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা।


উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা, নগদ টাকা ও আটককৃত কাঠের বোট এবং ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


স্বাক্ষরিত/-

মোঃ সিয়াম-উল-হক

লেঃ কমান্ডার বিএন

মিডিয়া কর্মকর্তা

বাংলাদেশ কোস্ট গার্ড

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন