শাকিব-ইধিকার ভরপুর রোম্যান্সে ‘দ্বিধা’!
ইতোমধ্যে রোম্যান্টিক ধাঁচের এ গানটির ঝলক দেখে অপেক্ষার প্রহর গুনছেন দর্শক-শ্রোতারা। ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শিরোনাম হচ্ছে ‘দ্বিধা। বুধবার (১২ মার্চ) গানের কয়েক ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিব খান।
প্রকাশের পর দর্শক বলছে, চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি! বিশেষ করে গানটিতে শাকিবের লুক দেখে মোহিত হয়েছেন সিনেপ্রেমীরা। কেউ বলছে, দিনদিন যেন শাকিবের বয়স কমে যাচ্ছে।
জানা গেছে, ‘দ্বিধা সম্পূর্ণ গানটি আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।
‘বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। শাহরিন আক্তার সুমির প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু। গেল সপ্তাহে প্রকাশিত হয় ‘বরবাদ সিনেমার টিজার। যা দেখে প্রশংসা করেছেন দর্শকেরা।
This theme has been developed by OURISLABD.
Post a Comment